Breaking News

হালুয়াঘাটে বৈধ কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

হালুয়াঘাটে বৈধ কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

 ২৬ জুলাই ২৫ রোজ শনিবার সকাল থেকে  হালুয়াঘাট উপজেলায় বৈধ কাগজপত্র ব্যতিরেকে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল হলকে জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জান্নাত এই অভিযান পরিচালনা করে,

আকন্দ প্যাথলজিকাল সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও এক্সরে রুম সিলগালা করা হয়। 

নিউ পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও সীলগালা করা হয়।

সেবা, ইনসাফ ও নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের  প্রত্যেকটিকে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।  

সীমান্ত প্যাথলজিক্যাল সেন্টারকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এবং রেজিষ্ট্রেশন ও বৈধ কাগজপত্র ব্যতীত মেডিকেল সেন্টার বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবেনা বলেও নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এবং হালুয়াঘাট থানা পুলিশ। ##

সমীর সরকার ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি

No comments