Breaking News

হালুয়াঘাটে রবীন্দ্র, নজরুল, জসীম উদদীন ও সুকান্ত স্মরণে আলোচনা সভা ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হালুয়াঘাটে রবীন্দ্র, নজরুল, জসীম উদদীন ও সুকান্ত স্মরণে আলোচনা সভা ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

হালুয়াঘাটের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হালুয়াঘাট সাধারণ পাঠাগার-এর উদ্যোগে ২৬ জুলাই /২৫ শনিবার অনুষ্ঠিত হলো “রবীন্দ্র, নজরুল, জসীম উদদীন ও সুকান্ত স্মরণে আলোচনা সভা ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাঠাগারের নিজস্ব মিলনায়তন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক আলোচনা ছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাটের উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আমজাদ আলী, উপদেষ্টা পরিষদের সদস্য  মোঃ আসলাম মিয়া বাবুল এবং জনাব হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ। 


আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক মানবর্দ্ধন পাল, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সাবেক সভাপতি জ্যোতিশ চন্দ্র সরকার, এবং হালুয়াঘাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মোফাজ্জল হোসেন।


এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সাহা, অধ্যাপক অশোক সরকার অপু,আবদুল হান্নান সহ প্রমুখ। 


আলোচনায় বক্তারা বাংলা সাহিত্যের চার বিশিষ্ট ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদদীন এবং বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য—এর সাহিত্যকর্ম ও আদর্শের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচেতনা, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তুলতে হলে এই মহাপুরুষদের চিন্তা ও চেতনা শিক্ষাজীবনের শুরু থেকেই পরিচিত করে তুলতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি  মোঃ মুজিবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সরগম সঙ্গীত বিদ্যালয়ের প্রধান মোঃ হাতেম আলী।

সমীর সরকার ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি 

No comments