Breaking News

ফেনী জেলা শিক্ষক সমিতির নব নির্বাচিতদের দায়িত্বভার গ্রহণ


ফেনী জেলা শিক্ষক সমিতির নব নির্বাচিতদের দায়িত্বভার গ্রহণ

ফেনী জেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি গতকাল মঙ্গলবার বিকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। শহরের বাঁশপাড়ায় শিক্ষক ভবনে নতুন সভাপতি এটিএম শামছুল হক চৌধুরী ও সাধারণ সাধারণ সম্পাদক মো: আলমগীর চৌধুরীকে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী এডহক কমিটির সভাপতি হারুন অর রশীদ ভূঁইয়া।

আরও পড়ুনঃ বারোমাসিয়া নদীর ভাঙা সাঁকোয় এলাকাবাসীর দুঃখ বারোমাস

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা শিক্ষক সমিতির সদর উপজেলার বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সরোয়ার আলম ও জেলা স্কাউটস কমিশনার একেএম ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিপুল উপস্থিত শিক্ষক উপস্থিত ছিলেন।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments