শ্রীবরদী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম
শেরপুরের শ্রীবরদী থানা বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে থানা পুলিশের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
আরও পড়ুনঃ বারোমাসিয়া নদীর ভাঙা সাঁকোয় এলাকাবাসীর দুঃখ বারোমাস
শ্রীবরদী থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত হলে থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার মহোদয়কে “গার্ড অব অনার” প্রদান করে।
আরও পড়ুনঃ সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা-সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার জাহিদ; পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আব্দুল লতিফ মিয়া-সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি

No comments