Breaking News

ফেনীতে জেলা শিক্ষক সমিতির মহতী উদ্যোগ অবসর সুবিধা পেলেন সাড়ে ৩শ শিক্ষক-কর্মচারী

ফেনীতে জেলা শিক্ষক সমিতির মহতী উদ্যোগ অবসর সুবিধা পেলেন সাড়ে ৩শ শিক্ষক-কর্মচারী

ফেনী জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ৩৫১জন শিক্ষক ও কর্মচারীকে অবসর সুবিধা দেয়া হয়েছে। জেলা শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা।

সমিতির সভাপতি এটিএম শামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাং আলমগীর চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফি উল্যাহ, জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম. আবদুর রহীম, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞা। এছাড়া বক্তব্য রাখেন সমিতির ৩ এর পাতায় দেখুন ফেনীতে অবসর সুবিধা পেলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য গোলাম কিবরিয়া আজাদ, জেলা কমিটির সাবেক সভাপতিফকির আহম্মদ ফয়েজ, এডহক কমিটির সাবেক সভাপতি হারুন অর রশিদ, বর্তমান সমাজকল্যাণ সম্পাদক শেখ তাজ উদ্দিন, অর্থ সম্পাদক খিজির আহম্মদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম, মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সরোয়ার আলম, ফেনী গিরিশ অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী জানান, বিভিন্ন সময়ে অবসর গ্রহণ করা ৩৫১ জন শিক্ষক-কর্মচারীকে ৪১ লাখ ৪২ হাজার টাকা অবসর সুবিধা দেয়া হয়।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments