Breaking News

ওয়েলফেয়ার ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২৫ পদকে ভূষিত হলেন ফেনীর ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান

ওয়েলফেয়ার ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২৫ পদকে ভূষিত হলেন ফেনীর ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান

"বর্তমান প্রেক্ষাপটে সু- শাসন প্রতিষ্ঠায় আমদের করণীয়" শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ঢাকা কর্তৃক "ওয়েলফেয়ার ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ পদকে ভূষিত করা হয় ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজকে। 

২৬ এপ্রিল দুপুরে রাজধানীর কেন্দ্রীয় "কচি- কাঁচার মেলা " মিলনায়তনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী , জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন , নির্বাচন কমিশনের সাবেক সচিব  ড: মোহাম্মদ জাকারিয়া, সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ,  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের সাবেক সচিব পীরজাদা শহিদুল হারুন এর কাছ থেকে জনাব শাহজাহান সিরাজকে " ওয়েলফেয়ার ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড -২৫ প্রদান করেন। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাডভোকেট মো: মনির হোসেন।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments