ছাগলনাইয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের আর্থিক অনুদান বিতরণ
ফেনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীর হাতে অনুদানের চেক তুলে দেন।
এর আগে শনিবার রাতে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলা বাজারে অগ্নিকান্ডে ১৩টি দোকানঘর ভূস্মিভুত হয়ে পড়ে। এতে ব্যবসায়ী মো: তারেক, মো: বিপুল, মারুফ, মো: নাছির, মো: আরমান, শাহ আলম, আবদুল মোমিন, মো: আলম, সবুজ মিয়া, মো: মোস্তফা, আবুল কাশেম, আবদুল মান্নান ও আবদুল হালিম ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, জামায়াতের জেলা আমীর মুফতি আবদুল হান্নান আমাদের খবরাখবর নিয়েছেন। আমাদের পাশে দাড়িয়ে প্রমাণ করেছেন জামায়াত একটি মানবিক সংগঠন।
পরিদর্শনকালে ছাগলনাইয়া উপজেলা আমীর কে এম আজাদ হোসেন, সেক্রেটারী জাফর আহমদ মোল্লা, শ্রমিক কল্যাণ সভাপতি মোতাহার হোসেন লিটন, ইউনিয়ন আমীর খুরশিদ আলম মজুমদার, বাজার কমিটির সেক্রেটারী আবদুল হালিম পাটোয়ারী শাহিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments