Breaking News

হালুয়াঘাটে প্রকল্প গ্রহন ও বাস্তবায়নে " নাগরিক ভাবনা " শীর্ষক মত বিনিময় সভা

 

হালুয়াঘাটে প্রকল্প গ্রহন ও বাস্তবায়নে " নাগরিক ভাবনা " শীর্ষক মত বিনিময় সভা

হালুয়াঘাট উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ এর আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), টি.আর.,কাবিখা এবং কাবিটার আওতায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে “নাগরিক ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন আলীনূর খান, উপজেলা নির্বাহী অফিসার। মত বিনিময় সবাই উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি জান্নাত, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন, উপজেল বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল,পৌর বিএনপির আহবায়ক হানিফ মোঃ সাকের উল্লাহ, উপজেলা জামায়াতের সদস্য সচিব মোখলেসুর রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,  ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক বৃন্দ। বক্তারা স্বচ্ছতার সহিত সরকারি বরাদ্দ বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান।পাশাপাশি যারা স্বচ্ছতার কাজ করবে তাদেরকেও সম্পৃক্ত করার আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনূর খান  সকলের পরামর্শ কে গ্রহণ করে,স্বচ্ছতার সহিত কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

সমীর সরকার ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি

No comments