হাতকড়াসহ পালিয়েছে ফুলগাজীর সেই মামলাবাজ জাল কবির
ফুলগাজীর মোহরার কবির আহম্মদ প্রকাশ জাল কবিরকে মঙ্গলবার সন্ধায় গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে হাতকড়া পরায় পুলিশের আভিযানিক দলের সদস্যরা।
একপর্যায়ে গ্রামের লোকজন এগিয়ে এসে পুলিশের ওপর হামলা চালায়। এসময় হাতকড়াসহ পালিয়ে যায় কবির।
পুলিশ জানায়, ছাগলনাইয়ার গ'ণ'ধ'র্ষণ মা'মলার আসামি কবিরকে গ্রেফতার করতে গেলে তার বাহিনীর লোকজন পুলিশের উপর হামলা চালায় ।
হা'মলাকারীরা কবীরকে ছিনিয়ে নিয়ে যায়। কবিরকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন এএসপি ছাগলনাইয়া সার্কেল।
এদিকে, পুলিশের উপর হামলার ঘটনায় ৪নারীসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, জাল কবির অন্তত হয়রানি মুলক ৩০টি মামলার বাদি এবং ১২/১৫ টি মামলার আসামি। জাল দলিল সৃজনের ঘটনায় সে জাল কবির হিসেবে পরিচিত।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments