Breaking News

সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারি  আটক


সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. রেজাউল করিম (৪০)। তিনি গুরদাসপুর উপজেলার দরীহাসমারী গ্রামের মৃত ডুমন সরদারের ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে তাড়াশ থানা পুলিশের একটি টিম নিয়মিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে থাকা অবস্থায় সংবাদ পায় যে, উপজেলার চরহামকুড়িয়া ৯ নাম্বার ব্রিজ এলাকায় একজন ব্যক্তি দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে তাড়াশ থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি চেকপোস্ট বসিয়ে মো. রেজাউল করিমকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল সাদা প্লাস্টিক ভরা দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামি মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আগামী কাল সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মজিবর রহমান তাড়াশ( সিরাজগঞ্জ)প্রতিনিধি

No comments