Breaking News

ফেনীর গোবিন্দপুরে মা-মনি সংঘের ফুটবল টুর্ণামেন্টের সমাপনী

ফেনীর গোবিন্দপুরে মা-মনি সংঘের ফুটবল টুর্ণামেন্টের সমাপনী

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরে মা-মনি সংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের সমাপনী হয়েছে। শনিবার খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার। 

আরও পড়ুনঃ স্বৈরাচার সরকারকে হঠাতে সবচেয়ে বেশি প্রাণ দিতে হয়েছে ইসলামপন্থীদের -আল্লামা মামুনুল হক

মা-মনি সংঘের সভাপতি ও জেলা যুবদল সদস্য এম. ফখরুদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান মামুন, কালিদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী সিরাজুল ইসলাম। সংঘের সহ-সভাপতি রাকিবুল ইসলামের পরিচালনায় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় পাটোয়ারী ফাইটার্সকে হারিয়ে ভূঞা কিং ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয়। অতিথিগণ চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা, রানার্সআপ দলকে ট্রফি ও নগদ ৭ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। টুর্ণামেন্টে মোট ৮ দল অংশ নিয়েছে।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments