তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ছ’মিলের করাতে দু'ভাগ শ্রমিকের দেহ
মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান রোডে অবস্থিত আল্লাহু চত্বরের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড.আই কামাল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম. কায়সার এলিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে পরিকল্পিতভাবে মব সৃষ্টিসহ সাম্প্রতিক সময়ে কিছু সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যা শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করছে। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।
ফেনী প্রতিনিধি

No comments