Breaking News

ফুলগাজীতে বিজিবির মেডিকেল ক্যাম্প, সেবা পেল ১৫০০ বন্যাদুর্গত মানুষ

ফুলগাজীতে বিজিবির মেডিকেল ক্যাম্প, সেবা পেল ১৫০০ বন্যাদুর্গত মানুষ

ফেনীর ফুলগাজীতে বন্যা-পরবর্তী সময়ে চিকিৎসা সহায়তা পেতে বিজিবির উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ফুলগাজী উপজেলার আলহাজ্ব মাষ্টার নুরুল হক জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে ছমিলের করাতে দু'ভাগ শ্রমিকের দেহ

ক্যাম্প উদ্বোধন করেন কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, পিবিজিএম। তার উপস্থিতিতে আশেপাশের গ্রামের প্রায় ১৫০০ বন্যাকবলিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, কুমিল্লা সেক্টরের সেক্টর মেডিকেল অফিসার মেজর ফাতেহা নাজনীন, মেডিসিন বিশেষজ্ঞ, মেডিকেল অফিসার ডা. সাদ বিন ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, গুথুমা বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্যরা।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments