ফেনীতে কৃষি ঋণ বিতরণ ও আদায়ে অবদান রাখা ব্যাংকগুলোকে সম্মাননা প্রদান
ফেনীতে জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
সভা শেষে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ কৃষি ঋণ বিতরণ ও আদায়ে অবদান রাখা ব্যাংকগুলোকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে কৃষি ঋণ বিতরণে প্রথম স্থান অর্জন করে কৃষি ব্যাংক পিএলসি, দ্বিতীয় ইসলামী ব্যাংক পিএলসি ও তৃতীয় সিটি ব্যাংক পিএলসি।
কৃষি ঋণ আদায়ে প্রথম স্থান অর্জন করে কৃষি ব্যাংক পিএলসি এবং দ্বিতীয় স্থান এক্সিম ব্যাংক পিএলসি। এছাড়া আমদানি বিকল্প শস্য খাতে ঋণ প্রদানের জন্য বিশেষ সম্মাননা পায় সোনালী ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক), বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments