ফেনীর পরশুরামে পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীর পরশুরামে পরিত্যক্ত একটি বাড়ি থেকে এমরান হোসেন (২৮) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার বাউর পাথর গ্রামের আবুল কাশেমের ছেলে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে এমরান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আরও জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এমরান প্রতিবেশী লিজা নামের এক শিশুকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে জেল খাটেন। ২০২১ সালে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments