ফেনীর নবাবপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গ্রীনল্যান্ড গ্রুপের অনুদান বিতরণ
সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঘর মেরামতের জন্য অনুদান প্রদান করা হয়েছে। গ্রীনল্যান্ড গ্রুপের অর্থায়নে ৩ লক্ষ টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম।
আজ মঙ্গলবার (২৬আগষ্ট) সকালে নবাবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান তুলে দেয়া হয়েছে। অনুদান পাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আনন্দ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে।
নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম বলেন, গ্রীনল্যান্ড গ্রুপ সবসময় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই সহযোগিতার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। নবাবপুর ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকে গ্রীনল্যান্ড গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments