Breaking News

সিরাজগঞ্জ তাড়াশে মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ তাড়াশে মাদক  কারবারি গ্রেফতার


সিরাজগঞ্জের তাড়াশে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব ১২এর সদস্যরা।

সিরাজগঞ্জ র‌্যাব ১২ এর  দিকনির্দেশনায় গত( ১৯আগস্ট)  ২০২৫,বিকাল ৫টা ১৫মিনিটে র‌্যাব-১২, সদর একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন কালুপাড়া সাকিনস্থ জনৈক ডাক্তার ইউসুফ প্রামানিক এর পুকুর পাড়ের দক্ষিন পার্শ্বে অবস্থিত টিন শেডের মিলন মেমোরিয়াল কোচিং সেন্টারের পিছনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ বুলবুল হোসেন (৬২), পিতা- মৃত শুকাল উদ্দিন সরকার, সাং- খুটিগাছা,(০৭ নং ওয়ার্ড তাড়াশ পৌরসভা), থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের তথ্য নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মজিবর রহমান তাড়াশ( সিরাজগঞ্জ)প্রতিনিধি

No comments