দোয়ারাবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রধান ফটকের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমুজ আলী স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রধান ফটকের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।
০৯ নং সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ,উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জাহান মাষ্টার, হাজী রাশিদ আলী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা মুর্শেদ আলম,সমুজ আলী উচ্চ বিদ্যালয়ও কলেজের অধ্যক্ষ অসিম মোদক,বোগলা রাম সুন্দর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন, টেংরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোবায়ের হোসাইন মজুমদার,সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সেই সাথে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহব্বান জানান।
মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

No comments