ফেনীর সোনাগাজীর চাঁদাবাজীর মামলা তুলে নিতে বাদীকে হুমকী-ধামকী, আদালত মামলা
সুপ্রীম কোর্টের এডভোকেট শাহ আবদুল কাইয়ুমের নিকট চাঁদা দাবী করায় হাসানুজ্জামান বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টে্ট সোনাগাজী আমলী আদালতে দ:বি: ৩৮৫/৩২৩/৫০৬(||) ধারা মোতাবেক স্বপন, পিং মো: ফয়েজ সাং-চরগণেশ, মোঃ জহির, পিং-আবদুল হাদী সাং-চরগনেশ, থানা সোনাগাজী, জেলা-ফেনী সহ অজ্ঞাত নামা ৭/৮ জনের নামে চাঁদাবাজীর মামলা আনয়ন করা হয়, মামলা নং- জি. আর ১২৭/২০২৫।
মামলার বাদীর অভিযোগের আলোকে জানা যায়, আসামী স্বপন বিভিন্ন সময় এডভোকেট শাহ কাইয়ুম থেকে নগদ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেয়। বাদী হাসানুজ্জামান সোনাগাজী হাসপাতাল সংলগ্ন এড কাইয়ুম সাহেবের জমি দেখাশুনা করেন। গত ২৪ জুলাই ২০২৫ ইং বাদী হাসানুজ্জামান সোনাগাজী হাসপাতাল সংলগ্ন ভুমিতে গেলে বিবাদী স্বপন, জহিরসহ অজ্ঞাত ৭/৮ জন চারলক্ষ টাকা পুনরায় চাঁদা দাবী করে।
উক্ত টাকা চাদা নিতে আসামীরা ফেনীর উকিল বারে এড শাহ কাইয়ুমের সাথে কয়েকবার দেখা করেন যা উকিলবারের সি সি ক্যামেরায় সংরক্ষিত আছে। তিনি চাদা দিতে অস্বীকৃতি জানালে ঘটনার তারিখে আসামীরা সংঘবদ্ধ হয়ে এড. শাহ আবদুল কাইয়ুমের মালীকীয় দখলীয় রাস্তার চারটি পিলার উপডে ফেলে দেয়। ইতিপৃর্বেও স্বপন চাঁদার দাবীতে সীমানা পিলার উপড়ে ফেলে দেয়।
বাদী অভিযোগ করেন যে, মামলা হওয়ার পরও আসামীরা প্রকাশ্যে থানার সামনে ঘুরতেছে এবং বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকী দিচ্ছে।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments