Breaking News

চলতি বছরে ৫৫ লক্ষ পরিবারকে ৩০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে- ফেনীতে উপদেষ্টা আলী ইমাম মজুমদার

চলতি বছরে ৫৫ লক্ষ পরিবারকে ৩০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে- ফেনীতে উপদেষ্টা আলী ইমাম মজুমদার

ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার ফেনী জেলা সফরের শেষে ১৪ আগস্ট বুধবার বিকেলে ফেনী সার্কিট হাউজ প্রাঙ্গণে কর্মরত সাংবাদিকদের ব্রিফিং করেছেন। উপদেষ্টা বলেন, খাদ্য বান্ধব কর্মসূচি যে ১৭ আগস্ট শুরু হতে যাচ্ছে, গত বছর থেকে এ বছর পর্যন্ত খাদ্য কর্মসূচি ছিল ৫ মাস, সেই সময়ে ৫০ লক্ষ পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। এবছর তা বাড়ি ৫৫ লক্ষ পরিবারকে ৬ মাস খাদ্য সহায়তা দেয়া হবে। ৬ মাসের মধ্যে এ বছরের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ৪ মাস এবং ২০২৬ সালের ফেব্রুয়ারী ও মার্চে খাদ্য সহায়তা দেয়া হবে। ডিসেম্বর ২০২৫ ও জানুয়ারী ২০২৬ এ দুই  মাস আমন ফলন হয়। এই দুই মাস খাদ্য সহায়তা বন্ধ থাকবে। কর্মসূচি বাস্তবায়নে সরকারের সকল প্রস্তুতি আছে বলে তিনি জানান। 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরিন সুলতানা কান্তা, উপজেলা সহকারী কমিশনা ভুমি সজিব তালুকদার সহ ফেনীর প্রশাসনিক কর্মকর্তা ও  সাংবাদিকবৃন্দ। 

উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি নিয়ে সমস্যা হওয়া ‘শতভাগ সত্য’ এবং দুর্নীতি দূর করতে মন্ত্রণালয় অটোমেটিক ভূমি সেবা সিস্টেম চালু করছে।

তিনি আরও বলেন, সফটওয়্যার মানুষ পরিচালনা করে, তাই মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। দেশে বিরোধের মূল উৎস ভূমি, এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হচ্ছে যাতে সামাজিক বিরোধ কমানো যায়।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments