Breaking News

কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে আওয়ামী লীগঃ রিজভী

কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে আওয়ামী লীগঃ রিজভী

ভারতের কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে ‘রাজনৈতিক অফিস’ খুলেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বাংলাসহ দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যখন-তখন উল্টাপাল্টা কথা বলছেন। এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম, কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চান।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না। তাদেরকে এখানে পুশইন করছে। তাহলে তাকে (হাসিনা) কেন পুশব্যাক করে না?

তিনি আরও বলেন, নানা নিপীড়ন-নির্যাতন ও হামলা-মামলার পরেও বিএনপির কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন।

No comments