Breaking News

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে মদসহ যুবক আটক, অস্ত্র উদ্ধার

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে মদসহ যুবক আটক, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সোলাই মদসহ আরকানুল ইসলাম(২৪) নামের এক যুবককে আটক করেছে। এসয়ম  পরিত্যক্ত স্থান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া  এলাকায় থেকে সোলাই  মদসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবক একই এলাকার জামাল হোসেনের পুত্র বলে জানা যায়। 

সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইনামুল ১৬ ক্যাভ্যালারী নেতৃত্বে একটি টহল দল রাজাখালী লালজান পাড়া পৌঁছে জানতে পারে, অস্ত্রটি একটি বন্ধ দোকানের পিছনে পরিত্যাক্ত অবস্থায় রক্ষিত আছে।সেই তথ্যের ভিত্তিতে টহল দল ঘটনাস্থলে পৌঁছে আরকানুল ইসলাম(২৪) নামের যুবককে ৫০০ গ্রাম সোলাই মদসহ আটক করা হয় এবং দোকানের পিছনে পরিত্যাক্ত স্থানে তল্লাশি পরিচালনা করে কালো পলিথিনে মোড়ানো আবস্থায়  একটি অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি কার্যক্রম পরক্রিয়া সম্পূর্ণ করে আসামীকে পেকুয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ সাজ্জাদের কাছে হস্তান্তর করা হয়।

সাব-ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আরকানুল ইসলাম নামের এক যুবককে মদসহ আটক করা হয় এবং পরবর্তীতে দোকানের পিছনে পরিত্যাক্ত স্থানে তল্লাশি পরিচালনা করে কালো পলিথিনে মোড়ানো আবস্থায় একটি অস্ত্র উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। 

পেকুয়া প্রতিনিধি

No comments