পেকুয়ায় পুলিশের চেকপোস্টে স্কুল ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার ,আটক ২
পেকুয়া থানার চেকপোস্টে আঞ্চলিক মহা সড়কের টইটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে তল্লাশির সময় স্কুল ব্যাগের ভিতর কম্বল মোড়ানো অবস্থায় ৩টি এলজি উদ্ধার করা হয়েছে। অস্ত্রভর্তি স্কুল ব্যাগ সহ এক ব্যক্তি ও পরে তার দেয়া তথ্য মতে চ্ট্রগ্রামের মইজ্জ্যার টেক এলাকা থেকে অপর ব্যক্তি সহ এঘটনায় ২ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র গুলো মহেশখালী থেকে ক্রয় করে লক্ষীপুর নিয়ে যাচ্ছিল বলে জানাযায়। পেকুয়া থানার দেয়া প্রেসবিজ্ঞপ্তি অনুযায়ী ১৭আগষ্ট সকাল ৮টা ৩০ মিনিটের সময় পেকুয়া থানার উপ পুলিশ পরিদর্শক এস.আই সুনয়ন বড়–য়ার নেতৃত্বে টইটং ইউনিয়ন আনসার ভিডিপি লিডার আজিজ সহ একটি পুলিশের দল আঞ্চলিক মহাসড়কের টইটং ্ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে নিয়মিত চেক পোস্ট পরিচালনার সময় একটি চট্টগ্রাম মুখী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানোর সময় এক যাত্রীর কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশির সময় একটি ছোট কম্বল মুড়ানো অবস্থায় দেশীয় তৈরী ৩টি এলজি উদ্ধার করে জব্দ করা হয়। এসময় লক্ষীপুর জেলার সদর থানার লামছড়ির ৮নং ওয়ার্ড়ের মিজান ও রোকেয়া বেগমের ছেলে রবিউল হাসানকে (১৮) আটক করে। পরে তার দেয়া তথ্য মতে চট্টগ্রাম কর্ণফূলী থানার মইজ্জ্যার টেক এলাকা থেকে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের সহযোগীতায় লক্ষীপুর জেলার সদর থানার পার্বতীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের সোনাপুর খেরু বাড়ীর ইলিয়াস হোসেন ও নুর জাহানের ছেলে হৃদয় হোসেন। জিজ্ঞাসাবাদে জানাযায়, মহেশখালীর অজ্ঞাত ব্যক্তির নিকট থেকে অস্ত্র গুলো কিনে বদরখালী থেকে একটি সিএনজি করে নিয়ে যাচ্ছিল।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পেকুয়া প্রতিনিধি

No comments