Breaking News

ফেনীর ফাজিলপুরে ছেলের হাতে পিতা খুন


ফেনীর ফাজিলপুরে ছেলের হাতে পিতা খুন

গতকাল রাত্রে ছেলেদের হাতে পিতা খুন হওয়ার অভিযোগ ফেনী সদর উপজেলাধীন ১২ নং ফাজিলপুর ইউনিয়নের শিবপুরে দুই ছেলের হাতে জন্মদাতা পিতা খুন হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে শিবপুর বেপারি বাড়ি নিবাসী মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আবুল কাশেম তার পিতার নাম মৃত: সুলতান আহাম্মদ। 

হত্যাকারী দুই ছেলের নাম(১) শরিফুল ইসলাম (২) দাউদুল ইসলাম বাদশা হত্যার সাথে আরো জড়িত আছেন মরহুম এর নিজ স্ত্রী হাফেজা বেগম এবং বড় ছেলের বউ।

দুই ছেলে ও নিজ স্ত্রী ও বড় ছেলের বউ সহ জোটবদ্ধ ভাবে একসাথে মিলে রাতের আধারে বয়বৃদ্ধ মোহাম্মদ  কাশেমকে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুজ্জামান জানান, কি কারণে খুন হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments