রাজারহাটে মাদক ব্যবসায়ী আটক ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা
রাজারহাটের এক প্রবীণ মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১০দিনের কারাদণ্ড ও নগদ ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনাস্থলে জানা যায়,রবিবার বিকেলে রাজারহাট থানা পুলিশ উপজেলা সদরের চাকির পশার তালুক গ্রামের মৃত খোকার পুত্র শ্রী কৃষ্ণ (৬০)কে কুড়িগ্রাম রোডের রাজারহাটের রেলগেট এলাকায় ঐ মাদক ব্যাবসায়ীর নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য সহ আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুল হক তাকে ১০দিনের কারাদণ্ড ও নগদ ১০০০ টাকা জরিমানা করেন। পরে আসামিকে জেল হাজতে প্রেরন করা হয়। কৃষ্ণ উপজেলার প্রবীণ মাদক কারবারিদের মধ্যে অন্যতম।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments