Breaking News

ফেনীর ফুলগাজীতে পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের সদস্য সচিব ড. মনজুর হোসেনের মতবিনিময় সভা

ফেনীর ফুলগাজীতে পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের সদস্য সচিব ড. মনজুর হোসেনের মতবিনিময় সভা


ফেনীর ফুলগাজী উপজেলার জি এম হাট ইউনিয়নে চলমান উন্নয়ন প্রকল্পের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে (২৭ সেপ্টেম্বর) শনিবার সকালে বশিকপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের সদস্য সচিব ড. মনজুর হোসেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফারহানা রফিক।

সভায় আরও উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা বিএনপির নেতা শহীদুল্লাহ মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, বশিকপুর ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির,উপজেলা বিএনপির সদস্য শামসুল হক শহীদ,স্টেশন জামে মসজিদের খতিব মনসুরুল এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি জাকির হোসেন

মতবিনিময় সভার আগে ড. মনজুর হোসেন পূর্ব বশিকপুরে ৪০ লাখ টাকা ব্যয়ে এইচআরডি সড়কের কার্পেটিং উন্নয়ন কাজের উদ্বোধন করেন।


সভায় বক্তারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখা, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও স্বচ্ছতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ জি এম হাট ইউনিয়নের সামগ্রিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments