দলীয় শৃঙ্খলা ভঙ্গে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়কের অব্যাহতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিছুর রহমানকে আহবায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তদস্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলামকে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ দায়িত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments