Breaking News

রাজাপুরে মাদ্রাসাছাত্র আসাদুল্লাহ নিখোঁজ

রাজাপুরে মাদ্রাসাছাত্র আসাদুল্লাহ নিখোঁজ

 ঝালকাঠির রাজাপুর উপজেলায় আসাদুল্লাহ (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ আসাদুল্লাহ উপজেলার ইন্দ্রপাশা গ্রামের সিএনজি চালক শাহ জামালের ছেলে। তিনি বাগড়ি পোস্ট অফিস সংলগ্ন মমতাজুননেছা মহিলা মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী।

পরিবার জানায়, প্রতিদিনের মতো আসাদুল্লাহ সকালবেলা মাদ্রাসায় যায়। তবে দুপুর ১২টার দিকে ক্লাস শেষে বাইরে বের হওয়ার পর আর মাদ্রাসায় ফেরেনি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আসাদুল্লাহর সন্ধান পেলে ০১৭০৭৭৭৯২৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় আসাদুল্লাহর পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।



মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

No comments