ঝিনাইগাতীতে পানিবন্দী মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন ছাত্রদল
শেরপুরে ঝিনাইগাতীতে পাহাড়ী ঢোলে বন্যায় পানিবন্দী মানুষদের ঘরে ঘরে, শুকনা খাবার পৌঁছে দিচ্ছেন, ঝিনাইগাতী উপজেলা ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রীবরদি ঝিনাইগাতী আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এর নির্দেশে ১৮ সেপ্টেম্বর রাতের আঁধারেই ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন সোহাগ এর নেতৃত্বে শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
শুকনো খাবার বিতরণে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আতাউর রহমান, উপজেলা ছাত্রদল নেতা সৌরভ সারোয়ার, জিহাদ হাসান, সহ আরও অনেকেই।
ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন সোহাগ বলেন যে কোনো দূর্যোগ মুহূর্তে প্রতিনিয়ত আপনাদের পাশে থাকবে ী ছাত্রদল।
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি

No comments