সিংগেরডাবরীতে ট্রাক-সাইকেল দুর্ঘটনায় আহত যুবকের পাশে মানবতার ফেরিওয়ালা রহিম বাদশা
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগেরডাবরী বাজারে ট্রাক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমান (১৮) নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি বিজলী মার্কেট খামার, ঘড়িয়ালডাঙ্গা গ্রামের আক্কাস আলীর ছেলে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করানো হয়।
দুর্ঘটনার পর থেকে রোমানের পাশে দারিয়েছেন রাজারহাট উপজেলার ‘মানবতার ফেরিওয়ালা ’রহিম বাদশা। ভর্তির টিকিট কাটা থেকে শুরু করে সারারাত রোগীর পাশে থেকে সহায়তা করেছেন তিনি।
রহিম বাদশা এবিষয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে তিনি বলেন, “ভর্তির টিকিট কাটা থেকে শুরু করে সারা রাত রোগীর সঙ্গে থেকেছি। আল্লাহর রহমতে অপারেশন সফল হয়েছে। আজও সারাদিন রোগীর পাশে আছি। তিনি আরও বলেন, আল্লাহ যেন ভাইটাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাকে এ ধরনের সেবা করার তৌফিক দান করেন—আমিন।”
বর্তমানে রোমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments