Breaking News

ফেনীর সিলোনীয়ায় ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যবসায়ীকে দেখতে গেলেন জামায়াত নেতা মেজবাহ উদ্দিন

ফেনীর সিলোনীয়ায় ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যবসায়ীকে দেখতে গেলেন জামায়াত নেতা মেজবাহ উদ্দিন



ফেনীর দাগনভূঁইয়ার সিলোনীয়ায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত ব্যবসায়ী মো. আজাদকে দেখতে আজ, বুধবার (২৪ সেপ্টেম্বর) তাঁর বাড়িতে গেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মেজবাহ উদ্দিন সাঈদ। তিনি এফবিসিসিআই-এর সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের মজলিশে শূরা সদস্য। মেজবাহ উদ্দিন সাঈদ অসুস্থ ব্যবসায়ীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এসময় স্থানীয় ব্যবসায়ী, জামায়াত নেতাকর্মীসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments