Breaking News

চাকসু নির্বাচনে পেকুয়ার শাওন বিজয়ী

চাকসু নির্বাচনে পেকুয়ার শাওন বিজয়ী


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) পেকুয়ার শাওন বিজয়ী হয়েছে। সে সম্প্রীতির শিক্ষার্থী জোটের হয়ে ক্রীড়া সম্পাদক পদে লড়েছিলেন। 

চাকসু নির্বাচনে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬৩৫ ভোট পেয়ে এই পদে নির্বাচিত হয় শাওন। 

ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়ে তৎক্ষনাৎ প্রতিক্রিয়ায় মোহাম্মদ শাওন বলেন, প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের দরবারে। যার অশেষ রহমতে চাকসু নির্বাচনে বিজয়ী হয়েছি৷ সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের মূল্যাবান ভোট প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন৷ এই বিজয়ের মাধ্যমে 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও ক্রীড়াবিদের ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে জীবনবাজি রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ। 



উল্লেখ্যঃ মোহাম্মদ শাওন পেকুয়া সদর ইউপির মাতবরপাড়া এলাকার নাজেম উদ্দিনের ছেলে। শিক্ষা জীবনে সে ২০১৯ সালে পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং ২০২১ সালে চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়৷ বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। 


এছাড়াও সে খেলাধূলা ক্রীড়া জগতে খুবই পারদর্শী। স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে ক্রীড়া প্রতিযোগিতায় তার রয়েছে বেশকিছু অর্জন।


মোঃ আজিজুল হক,পেকুয়া


No comments