পেকুয়ায় কালবেলার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
‘সত্য, সাহস, সুন্দর’ এই প্রত্যয় নিয়ে কক্সবাজারের পেকুয়ায় দেশের বহুল প্রচারিত কালবেলা পত্রিকার গৌরবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালবেলার পেকুয়া উপজেলা প্রতিনিধি দেলওয়ার হোছাইন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম। এতে আরো উপস্থিত ছিলেন, পেকুয়া প্রেসক্লাবের সাংবাদিক এফ এম সুমন, মোহাম্মদ ইউনুছ, সোহেল আজিম, মুফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, উপ-পুলিশ পরির্দশক আব্দু রহিম, আব্দুল মামুন ফারুকীসহ আরো অনেকে।
আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় পেকুয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সংবাদ কর্মীরাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা কালবেলা পত্রিকা সাহসের সাথে দীর্ঘ তিন বছরের পথচলায় সত্য প্রকাশে আপোষহীন ভুমিকা রাখাসহ সবার আগে সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে ভুমিকা রেখেছে বলে উল্লেখ করেন
মোঃ আজিজুল হক,পেকুয়া

No comments