দিনাজপুর থেকে মাদক ব্যবসা করতে এসে কুড়িগ্রামে জনতার হাতে আটক ২ নারী
দিনাজপুর থেকে এসে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ফেনসিডিল ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে দুই নারী মাদক কারবারি।
আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাম্মত রানী (১৮) ও নীলা (২২)।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
পরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল আল মাহমুদ বলেন, “আটককৃতদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments