Breaking News

ফেনীতে রাহিম ডিপার্টমেন্টাল স্টোরে মিলছে ভূমি সহায়তা, নাগরিক সেবায় নতুন দিগন্ত


ফেনীতে রাহিম ডিপার্টমেন্টাল স্টোরে মিলছে ভূমি সহায়তা, নাগরিক সেবায় নতুন দিগন্ত

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে চালু হয়েছে ভূমি সহায়তা কেন্দ্র, যার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই পাচ্ছেন ভূমি বিষয়ক সকল সেবা। এই উদ্যোগ নাগরিক সেবায় এনেছে নতুন মাত্রা, কমিয়েছে হয়রানি ও সময়ের অপচয়।


ফেনী সদর উপজেলার ভূমি অফিসের বিপরীতে, আম্বিয়া টাওয়ারে অবস্থিত রাহিম ডিপার্টমেন্টাল স্টোরে ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। সরকার অনুমোদিত এই ভূমি সহায়তা কেন্দ্রে প্রতিদিন শত শত মানুষ নির্দিষ্ট ফি-এর বিনিময়ে খাজনা প্রদান, নামজারি আবেদন, খতিয়ান যাচাইসহ বিভিন্ন সেবা নিচ্ছেন।


সেবা গ্রহণকারীরা জানিয়েছেন, আগে এসব কাজে ভূমি অফিসে বারবার যেতে হতো—সময়, খরচ ও ভোগান্তিও ছিলো বেশি। এখন রাহিম ডিপার্টমেন্টাল স্টোরে ভূমি সহায়তা কেন্দ্র চালু হওয়ায় এসব কাজ সহজে ও দ্রুত সম্পন্ন হচ্ছে।


রাহিম ডিপার্টমেন্টাল স্টোরের পরিচালক জানান, “আমি দীর্ঘ ১৫ বছর ধরে সুনামের সঙ্গে এই ব্যবসা পরিচালনা করছি। ভূমি মন্ত্রণালয় কর্তৃক আমার প্রতিষ্ঠানকে ভূমি সহায়তা কেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়ার পর গত ২১ জুলাই ২০২৫ তারিখে ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনএটি উদ্বোধন করেন।”  এসময় উপস্থিত ছিলেন তৎকালীন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সজিব তালুকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।


তিনি আরও বলেন, “আমরা নাগরিকদের হয়রানিমুক্ত সেবা দিতে বদ্ধপরিকর। ভূমি সহায়তা কেন্দ্র ব্যবস্থা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এক বড় পদক্ষেপ।”


ভূমি সেবা এখন নাগরিকদের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি দেশের ভূমি ব্যবস্থাপনায় শুরু হয়েছে এক নতুন যুগ।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments