ফেনীতে দারুল ইকামাত ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
ফেনীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইকামাত ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও হিফজ সমাপনী ছাত্রদের পাগডী ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু সাঈদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আহমাদুল্লাহ কাসেমী (দা.বা.)।
মাহফিলটি সঞ্চালনা করেন তারবিয়াতুল উম্মাহ হিফজ মাদ্রাসার পরিচালক ক্বারী ফজলুর রহমান মতিপুরী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ফেনী জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান জামী, ফেনী জেলা জামায়াতের আমীর ও আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল হান্নান, এবং মধ্যম চাড়ীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ জিয়াউল হকসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে বক্তারা পবিত্র কুরআনের শিক্ষাকে জীবনে ধারণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments