Breaking News

হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের সংবর্ধনা দিলেন পরিবেশক সমিতি

হালুয়াঘাট  ব্যবসায়ী উন্নয়ন সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের সংবর্ধনা দিলেন পরিবেশক সমিতি


 ১৭ অক্টোবর /২৫ রোজ শুক্রবার  রাত ৮ ঘটিকায় হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে হালুয়াঘাট পরিবেশক  সমিতি নবনির্বাচিত ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যকরী পরিষদের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন পরিবেশক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সবার শুরুতে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা জানানো হয়। শুরুতে আব্দুর রাজ্জাক শুভেচ্ছা বক্তব্য রাখেন।  পরে একে একে বক্তব্য রাখেন,প্রেসক্লাব সভাপতি  হাতেম আলী, বাবুল হোসেন,লিটন রায় চৌধুরী, আলমগীর হোসেন, সহ অতিথিগণ।  বক্তাগণ বর্তমান সময়ে নবনির্বাচিত সভাপতি নাদিম আহমেদ, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক  মোঃ মুনসুর আলী খান  সহ সকল সদস্যগণদের হালুয়াঘাট ব্যবসায়িদের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা প্রতিকারের আহবান জানান। জবাবে নবনির্বাচিত সভাপতি নাদিম আহমের ব্যবসায়ীদের ঐ সকল সমস্যা দৈর্য্যধরে শুনে তা প্রতিকারের আশ্বাস দেন। পরিবেশক সমিতির সাধারন সম্পাদক  মুনসুর আলী খান এবারের নির্বাচনে  যুগ্ম সম্পাদক হওয়ার তাকেও সম্বর্ধনা দিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন  আব্দুর রাজ্জাক।

সমীর সরকার ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি

No comments