ফেনীতে কুমিল্লা আঞ্চলিক স্কাউটের ৬৯৬ তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উদ্যোগে ফেনীতে ৬৯৬তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ফেনীর শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের হল রুমে ফেনী জেলা স্কাউটের কমিশনার একেএম ফরিদ আহমেদের পরিচালনায় (কোর্স লিডার) এবং জেলা স্কাউটের সম্পাদক বেল্লাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কোর্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোর্স উদ্বোধন করেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইসমাইল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটের সহ সভাপতি একেএম আবদুর রহীম, শিশু নিকেতনের অধ্যক্ষ কামরুল ইসলাম,সদর উপজেলা মাধ্যমিক স্কুল একাডেমীক সুপার কামরুন নাহার ও নোয়াখালী স্কাউটস উপ পরিচালক ফরিদ উদ্দিন। এতে আরো বিভিন্ন দায়িত্ব পালন করেন,জেলা স্কাউট লিডার তম্ময় রায়, দাগনভূঞা উপজেলা স্কাউট এর স্কাউট লিডার রমজান আলী, রোভার লিডার পারভেজ প্রমুখ।
কোর্সে জেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকগন অংশ গ্ৰহন করেন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments