Breaking News

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ


মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটিতে ০২টি পদে ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ

১. পদের নাম:  ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)

পদের সংখ্যা: ০১ (একটি), কম/বেশি হতে পারে।

বয়স: ২৬/০৬/২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

বেতন ও ভাতা: পল্লী বেতন কাঠামো ২০১৬ (সংশোধিত ২০২১) অনুযায়ী ১৮,০০০/- থেকে ৩৮,৪২৪/- এবং অন্যান্য ভাতাদি প্রাপ্য।

আরও পড়ুনঃ স্নাতক পাশে চাকরি দিচ্ছে উচুয়াল ট্রাস্ট ব্যাংক

২. পদের নাম: সহকারী ক্যাশিয়ার

পদের সংখ্যা: ০৬ (ছয়টি), কম/বেশি হতে পারে।

বয়স: ২৬/০৬/২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

বেতন ও ভাতা: পল্লী বেতন কাঠামো ২০১৬ (সংশোধিত ২০২১) অনুযায়ী ১৮,০০০/- থেকে ৩৮,৪২৪/- এবং অন্যান্য ভাতাদি প্রাপ্য।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: মুন্সীগঞ্জ

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ। খামের উপর অবশ্যই পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ এর অনুকূলে ১০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।



No comments