Breaking News

দোয়ারাবাজারে বাংলাদেশ খেলাফত মজলিস দ্বি-বার্ষিক মজলিসে শুরা অধিবেশন সম্পূর্ণ

দোয়ারাবাজারে বাংলাদেশ খেলাফত মজলিস দ্বি-বার্ষিক মজলিসে শুরা অধিবেশন সম্পূর্ণ

খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ-আন্দোলন গড়ে তুলুন ধর্ম,বর্ণ,ভিন্নমত -সবার জন্য খেলাফত এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জামেয়া এমদাদিয়া মাছিমপুর মাদ্রাসার হল রুমে বাংলাদেশ খেলাফত মজলিস দ্বি-বার্ষিক মজলিসে শুরা অধিবেশন সম্পূর্ণ করা হয়েছে। 

বুধবার (১১ জুন) দুপুরে জামেয়া এমদাদিয়া মাছিমপুর মাদ্রাসা 'র' হল রুমে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বি-বার্ষিক মজলিসে শুরা অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি আজিজুল হক বলেন,খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে তারান্বিত করতে হলে সংগঠনের সবাইকে নিঃস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

আরও পড়ুনঃ কুড়িগ্রামে পুশইনের শিকার ভারতীয় ফুলবানুর বিলাপ 

তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমের জোরদারের আহ্বান জানান। 

এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে মাওলানা সাদিক সালিমকে বিজয়ী করতে হলে সাংগঠনিকভাবে সবাইকে সক্রিয় কাজ করার অনুরোধ জানান। 

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে রাষ্ট্র গঠনের জন্য আলেম-ওলামারা সব সেক্টরে কাজ করতে হবে। রাজনৈতিক ও সামাজিকভাবে তৃণমূল পর্যায়ে খেলাফত মজলিসকে সুসংগঠিত করতে হলে এই সময়ে সাধারণ মানুষের কাছে ইউনিয়ন পর্যায়ে ইসলামের দাওয়াত পৌছাঁতে হবে। তিনি এইসব কথা বলেন। 

বাদ জোহর দ্বি-বার্ষিক মজলিসে শুরার সমাপনী অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও নবনির্বাচিত সেক্রেটারি আব্দুল খালিক মানিকের সঞ্চালনায়,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি ডাঃ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফেদাউল হক,সহসাংগঠনিক সম্পাদক হাফিজ এনামুল হক, জেলা প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মাওলানা রহমত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার বিদায়ী সভাপতি মাওলানা শফিকুর রহমান, জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা কবীর আহমদ, খেলাফত মজলিস নেতা মুফতি আব্দুস সালাম, ছাতক পৌর খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুহিবুর রহমান উসমান, উপজেলা খেলাফত মজলিসের নবনির্বাচিত সহসভাপতি মাওলানা আলী হায়দার, মাওলানা আব্দুল মজিদ,

হাফিজ জহুর উদ্দিন, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল করিম হোসাইন, মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।


No comments