ঝিনাইগাতীতে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
শেরপুরের ঝিনাইগাতীতে চতুর্থ শ্রেনীর ছাত্রী (১১) ধর্ষণের অভিযোগে বাবুল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু
২২ জুন রবিবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রাম থেকে বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাবুল মিয়া ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।
আরও পড়ুনঃ বিষধর সাপের কামড়ে কুড়িগ্রামে নারীর মৃত্যু
জানা গেছে, রবিবার রাতে বাবুল মিয়া স্থানীয় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে খালি ঘরে পেয়ে ওই ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর ডাকচিৎকা আশপাশের লোকজন এসে তাকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ বাবুল মিয়াকে আটক করে।
এব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকালে আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি

No comments