Breaking News

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য আটক

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন ভিসা প্রতারক চক্রের  ৪  সদস্য আটক


গত ২২ জুন ২০২৫ খ্রিঃ অনলাইন ভিসা প্রতারণার শিকার মোঃ নয়ন (২৯) পিতা-মৃত আলাউদ্দিন ছৈয়াল সাং- দক্ষিন ডামুড্যা, থানা- ডামুড্যা, জেলা শরিয়তপুর ১৯,১০,০০০/-(উনিশ লক্ষ দশ হাজার) টাকা অনলাইন প্রতারণার শিকার হয়েছেন মর্মে নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিতভাবে অভিযোগ দায়ের করিলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা উক্ত অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করেন । 

আরও পড়ুনঃ বিষধর সাপের কামড়ে কুড়িগ্রামে নারীর মৃত্যু

অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পাইলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য আসামী, রুজু (১৯),রাজু (২৬) উভয় পিতা-কহিনুর,শাকিল (২৫), পিতা মনোয়ার হোসেন, সর্ব সাং- মুসরুত পানিয়াল পুকুর, ৪। 

আরও পড়ুনঃ কুড়িগ্রামে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু


আল আমিন (২০) পিতা- মৃত মুকুল, সাং- মুসরুত বটতলা, সর্ব থানা- কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীদের কে আটক করে। আটককৃত আসামীদের নিকট হইতে ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ০৬টি এবং বাটন মোবাইল ফোন ০৩টি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে আটককৃত আসামীরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।

আটককৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানার মামলা নং- ২২, তারিখ- ২২/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-১৭ (২) (খ)/১৮ (২) (গ)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২) সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ তৎসহ ৪১৭/৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হইয়াছে। মামলাটির তদন্ত চলমান।

মোঃ মফিজুল ইসলাম,জেলা প্রতিনিধি, নীলফামারী

No comments