আঃ লীগ, যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নির্বাচনে কচাকাটায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু
চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আরও পড়ুনঃ বিষধর সাপের কামড়ে কুড়িগ্রামে নারীর মৃত্যু
গ্রেফতাররা হলেন- নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক দুলু, ওই ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের এরশাদুল আলম।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments