আনোয়ারায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময় সভা
আনোয়ারা উপজেলায় তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চাতরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উত্তর চাতরী ফজলুল কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ বিষধর সাপের কামড়ে কুড়িগ্রামে নারীর মৃত্যু
দক্ষিণ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক আব্দুল মাবুদের সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা যুবদল নেতা এড. নুরুল কবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চাতরী ইউনিয়ন বিএনপি নেতা কাজী আবু জাহেদ, ছৈয়দুল হক ছৈয়দ,হাসান তারেক মেম্বার,আব্দুর রশিদ, আব্দুল খালেক,শহিদুল ইসলাম, সেলিম,মুসা,আবুল কালাম সও. উপজেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন, আবু তাহের, জাহাঙ্গীর, মো. ছালাম, খসরু, মো. হোসেন, মিন্টু, রুবেল, টিপু,লিটন, সাদ্দাম,ইমতিয়াজ,হারুন,সাইফুল, তুষার,সুমন, মনছুর, শাকিল, ছাত্রদল নেতা রাশেদ, আরাফাত জিকু,ফাহিম,মোরশেদ,ওয়াহেদ প্রমুখ।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু
নেতৃবৃন্দরা বলেন, চাতরী ইউনিয়ন বিএনপি দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চাতরী ইউনিয়ন বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এভাবে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করব।
আব্দুস সাত্তার টিটু

No comments