Breaking News

রাজারহাটে হতদরিদ্র পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

রাজারহাটে হতদরিদ্র পরিবারের মাঝে গাছের চারা বিতরণ


কুড়িগ্রামের রাজারহাটে  অতি দরিদ্র পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে ফলজ চারাগাছ বিতরণ করা হয়েছে। 

ইউকে সরকারের সহযোগিতায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নের মোট ২,৭৫০ জন উপকারভোগীর মধ্যে আম, পেয়ারা ও লেবু গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু

সোমবার সকাল ১১টায় রাজারহাট উপজেলা ইসলামিক রিলিফ অফিস চত্বরে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ বিষধর সাপের কামড়ে কুড়িগ্রামে নারীর মৃত্যু

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মণ্ডল সৈকত, ইসলামিক রিলিফ বাংলাদেশের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং কর্মকর্তা ফারুক আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই গ্রামীণ উন্নয়নকেও উৎসাহিত করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা

হাফিজুর রহমান.রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments